কাশীপুর: ক্রোশজুড়ি-লাড়া রাস্তায় বাইক ও বুলেরো গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু ২ জনের
পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের।ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়।শুক্রবার রাত্রী সাড়ে ৮ টার সময় কাশীপুর থানার ক্রোশজুড়ি থেকে লাড়া রাস্তায় বাইক ও বুলেরোর মুখোমুখি ধাক্কা হয়।বাইক দুই আরোহীকে স্থানীয় মানুষজন ও সিভিকের সহায়তায় কল্লোলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।মৃত দুই জন হলেন পূর্নচন্দ্র সরেন ও সহদেব বাস্কে।বাড়ি কাশীপুর থানার কালিয়াদা গ্রামে বলে কাশীপুর থানা সূত্রে জানা যায়।