দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল পলাশীপাড়ার সাহেবনগরের মানসিক ভারসাম্যহীন যুবকের। রবিবার সাহেবগনরের জলঙ্গী নদীর পাড়ে মিলেছিল যুবকের পোশাক। সোমবার সকালে জলঙ্গী নদীতে ওই যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পলাশিপাড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সোমেশ বৈরাগ্য, বয়স ২৭ বছর।