লালগড় তথা জঙ্গলমহল জুড়ে শীতের আমেজ। সকাল ও রাতের দিকে কাঁপুনি ধরানো ঠান্ডা থাকছে বিনপুর ১ ব্লক অর্থাৎ লালগড় ব্লকের একাধিক এলাকায়। বেলা গড়ালে কিছুটা তাপমাত্রা বাড়লেও গরম অনুভুতি হয়নি ব্লকের কোথাও। এদিন রাতের দিকে ব্লকের কোথাও কোথাও তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি তে নেমে আসে।