কেতুগ্ৰামের বালুটিয়ায় সোমবার অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা। এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে হাজির হন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। সঙ্গে ছিলেন কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা। জানা গিয়েছে, বালুটিয়া শ্রীদুর্গা পাঠাগারের পরিচালনায় সুফলচন্দ্র লাহা ও ষষ্ঠীগোপাল সাহা স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলা দেখতে এদিন মাঠে হাজির হন অগনিত ফুটবল প্রেমী মানুষজন।