রাইপুর ব্লকজুড়ে চলমান তৃণমূল কংগ্রেসের SIR ক্যাম্পে বৈধ ভোটারদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে প্রতিটি বুথের BLA-2 ও কর্মীরা দিন-রাত মাঠে কাজ চালাচ্ছেন। বুধবার মটগোদা, মেলেড়া, ধানাড়া ও মন্ডলকুলি অঞ্চলের সহায়তা শিবির পরিদর্শন করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। SIR কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি অঞ্চল নেতৃত্ব ও বুথের BLA-2দের সঙ্গে। উপস্থিত ছিলেন রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু