কীর্ণাহার প্রবীণ সমিতি যে শুধুমাত্র কর্মজীবন থেকে অবসর নেওয়া মানুষগুলো নিছকই নিজেদের অবসরযাপনের জন্য তৈরি করেননি তা যেন আবারও একবার প্রমাণ হয়ে গেল, এর আগেই বর্ষীয়ান মানুষগুলো ঘোষণা করেছিলেন তারা ছাত্র যুবদের সঙ্গে তাল মিলিয়েই সমাজ সেবামূলক কাজেও ঝাঁপিয়ে পড়বেন,সেই মতো নানান কর্মসূচি পালন করেও চলছে সংগঠনটি।আর এবার তারা কিছু বিশেষ ব্যক্তি তথা সংগঠনের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টাকে সম্বল করে,এলাকার দুই শতাধিক দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দিলেন এক বিশে।