আস্তে আস্তে তৃণমূলের মনোবল ভেঙে যাচ্ছে , আজ রাতে মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার অর্জুন সাহা। প্রসঙ্গত গতকাল বীরভূমের বিনোদপুরে এক বিরাট জনসভা করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার এই জনসভা কতটা প্রভাব পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনে ঠিক সেই বিষয়কে সামনে রেখেই আজ রাতে মল্লারপুর থেকে নানান মন্তব্য করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার অর্জুন সাহা।