SIR শুনানি কেন্দ্রে তৃণমূল নেতার দাদাগিরি! ভিডিও ভাইরাল উত্তর দিনাজপুরে SIR শুনানি কেন্দ্রকে ঘিরে বিতর্ক। ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে SIR শুনানি চলাকালীন তৃণমূলের এক নেতার দাদাগিরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায়, বুধবার উত্তর দিনাজপুর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাভেদ আখতার ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে যান। অভিযোগ, সেখানে উপস্থিত মাইক্রো অবজার্ভারের সঙ্গে তিনি দুর্ব্যবহার ক