বদলা হবে বদল হবে বর্ধমান এসে হুংকার দিয়েছিল শুভেন্দু অধিকারী তারপরেই ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল চারটেয় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। মূলত এ দিন শহর বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে মিছিল শুরু হয়। এবং কার্জনগেট চত্বরে এসে মিছিলটি শেষ হয়। কার্যত সব মিলিয়ে CAA,SIR নিয়ে এই মিছিলে সরব হয় তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে কার্জন গেট চত্বরে একটি সভা অনুষ্ঠিত হয়।