রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করলেন PHD করা এক পড়ুয়ার মা। উন্নয়নের পাঁচালি নিয়ে সোমবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ বাড়ি বাড়ি ঘোরেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি এদিন চানক পঞ্চায়েত এলাকার পালপাড়ায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। সেখানকার পুরোহিতদের সম্মাননা প্রদান করেন বিধায়ক। তারপর গ্রামে গ্রামে পাঁচালির ব্রতকথা শুনিয়ে জোরদার প্রচার করা হয়। তারপর একটি সভায় মিলিত হন বিধায়ক। সেই সভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা।