মালদার গাজোলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের শ্যামনগর পার্কিং এলাকায় নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও ব্রাউন সুগার সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮ লক্ষ ১৫ হাজার টাকা নগদ এবং ২৯৮ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি স্করপিও গাড়ি আটক কর