ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ মঙ্গলবার বিশেষ প্রশিক্ষণ শিবির হয়ে গেল নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পঞ্চাশজন আশাকর্মীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ভেক্টর নিয়ন্ত্রণ পদ্ধতির উপর জোর দিয়ে পুনঃ প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। এদিন রাত্রি ৯টা নাগাদ এমনটাই জানা গেছে ওই হাসপাতাল কর্মীদের কাছ থেকে। শিবিরে উপস্থিত ছিলেন BMOH ডাঃ শঙ্কর দাস,সিনিয়র PHN প্রীতি বাঙ্গাল, মহামারী বিশেষজ্ঞ সৌমী ভট্টাচার্য্য প্রমুখ।