বাবা অর্ধ উন্মাদ, মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। ২০১৬ সালের SSC পরীক্ষায় পাশ করার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চাকরি পেয়েছিল শুক্লা। বাংলা শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিল গাজোল ব্লকের করর্কচ অঞ্চলের গোবিন্দপুর হাইস্কুলে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সব শেষ। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়ে গেছে ২০১৬ সালের প্যানেল। এরপর আবার এবছর পরীক্ষায় বসেছিল শুক্লা। চোখে গুরুতর সমস্যা নিয়েও দিয়েছিল পরীক্ষা। কিন্তু মাত্র এক নম্বরের জন্য