বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিল নিখিল বঙ্গ বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষক সমিতি শনিবার দুপুরে বরাবাজার এ টিম গ্রাউন্ডে বরাবাজার ব্লক কমিটির পক্ষ থেকে একটি গুরুত্ব পূর্ণ সাধারণ সভার আয়োজন হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সুভাশিষ ব্যানার্জি কোষাধক্ষ্য তাপস বর্মন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য চঞ্চল মহাপাত্র জেলা সম্পাদক উত্তম মুখার্জি সহ অন্যান্যরা।