শীতের কুয়াশাচ্ছন্ন রাতে পথ দুর্ঘটনা এড়াতে নেতাজি বাজার এলাকায় বিশেষ নাকা চেকিং সিতাই থানা ট্র্যাফিক পুলিশের। মঙ্গলবার রাত ১১টা নাগাদ সিতাই থানার ট্রাফিক ওসি শ্যামল রায়ের নেতৃত্বে এই অভিযানে সন্দেহভাজন চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরীক্ষা ও যাচাই করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মূলত রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।