তারাপীঠে অঘোরী সংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন রবিবার রাতে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হলো তারাপীঠ অঘোরী সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠান। পুজোর উদ্বোধন করেন রামপুরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সংঘের সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন ও অসংখ্য ভক্তবৃন্দ।