সোমবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার এক নম্বর অঞ্চলের ব্লক ডেভেলপমেন্ট অফিসে SIR সংক্রান্ত হিয়ারিং পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। এদিন তিনি অফিসের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে ব্লক ডেভেলপমেন্ট অফিসের পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন মন্ত্রী।