বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন একজন পথচারী। সোমবার আনুমানিক রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের সারঙ্গপুরে। সেখানকার বাসিন্দা জখম সুকুমার তুড়িকে উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা নতুনহাট রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় সুকুমার তুড়িকে একটি বাইক এসে ধাক্কা দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।