রক্তদান শিবির হলো বারুইপুর সংগ্রাম সংঘ ময়দানে। তৃতীয় বছরের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিদপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিড়া অ্যাসোসিয়েশনের সম্পাদক সুপ্রিয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।