রেল লাইনেএর ওপর মদ্যপান করতে গিয়ে দার্জিলিং মেলে কাঁটা পরলো পরে মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার রাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ি রেল স্টেশন চত্ত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের কর্মীরা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গোপাল ব্যাপারি (৪০)। বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। তিনি শিলিগুড়ির একটি বেকারিতে কাজ করতেন। স্থানীয়রা জানিয়েছেন গোপাল কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে মদ্যপান করছিলো।