সিতাইয়ে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। সিতাই ব্লকের তামাকহাটি এলাকায় শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটে এই পথ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকে থাকা দুই যুবক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান সিতাই থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় বিপরীত দিক থেকে সিতাইয়ের উদ্দেশ্যে আসছিল একটি বাইক। তামাকহাটি এলাকায় বাইকটি একটি ছোট চারচাকা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ