পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি আহত ওই ব্যক্তিকে এদিন বুধবার রাত নটা নাগাদ কাটোয়া মহকুমা হসপিটাল এ ভর্তি করা হয়। জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম মতেজ আলী শেখ। বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত নাকাদহ এলাকায়। আমুল মোড় এলাকা দিয়ে এদিন বুধবার সন্ধ্যায় যাওয়ার সময় একটি বাইক তাকে ধাক্কা মারলে মাথায় পায়ে এবং মুখে গুরুতর চোট পান তিনি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় কাটোয়া হসপিটাল। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।