বর্ধমান ১: নিষিদ্ধ শব্দ বাজির তান্ডব,দিকে দিকে হচ্ছে অভিযোগ। তার মাঝেই ভাইফোঁটার নিনে বর্ধমানের বাজারে এলো তুবড়ি,চর্কি মিষ্টি
ভারতবর্ষের প্রায় প্রত্যেক জায়গাতেই বিভিন্ন নামে পালিত হয় ভাইফোঁটা। তবে এর নামও কিছু আচারে থাকে ভিন্নতা। বাংলায় এটি ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত, কিন্তু মহারাষ্ট্র ও গুজরাটে একে 'ভাই বিজ' বলা হয়। এছাড়া, দক্ষিণ ভারতে এই উৎসবকে 'যম দ্বিতীয়া' এবং রাজস্থান, মধ্যপ্রদেশ ও অন্যান্য কিছু জায়গায় 'ভাইদুজ' নামে পরিচিত এই উৎসব।এই দিনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হলেও এই দিনটিতে ভাই বা দাদার মঙ্গল কামনায় দিদি-বোনেরা তাদের ভাইফোঁটা দেন।