ডোমকলে হুমায়ুন কবিরের জনসভা, মঞ্চ থেকে অভিষেক–মমতাকে তীব্র আক্রমণ মুর্শিদাবাদের ডোমকলে শনিবার বিকেলে জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ডাকে বিরাট জনসভা অনুষ্ঠিত হল। ডোমকল জনকল্যাণ ময়দানে হাজার হাজার মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সভাস্থল। সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন হুমায়ুন কবির। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।