সোমবার দুপুর ১২ ঘটিকায় ২৯ কৃষ্ণপুর বিজেপি মন্ডল কার্যালয়ে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিজেপি মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা সহ অন্যান্যরা। এই সাংগঠনিক বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনে কিভাবে দলকে জয়ী করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।