বুধবার বিকেলে মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের ১৬০ আলোকঝারী এলাকায় আয়োজিত হলো “উন্নয়নের পাঁচালী” কর্মসূচি। এলাকার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন রানীরহাট অঞ্চল সভাপতি উৎপল রাউত, রানীরহাট অঞ্চল সভানেত্রী তথা পঞ্চায়েত সদস্যা সুকলা রায়, রানীরহাট অঞ্চলের প্রধান অপর্ণা রায় সহ অনেকেই।