রায়গঞ্জ: গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী গৃহবধুর মাথায় কুড়ালের কোপে খুনের চেষ্টা, এমন অভিযোগে চাঞ্চল্য ভগৎগাঁয়
গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী গৃহবধুর মাথায় কুড়ালের কোপে খুনের চেষ্টা, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের ভগৎগাঁ এলাকায়। রবিবার দুপুর রায়গঞ্জ থানার দারস্থ হয় জখম গৃহবধুর স্বামী। তার নাম দিলীপ দাস, বাড়ি রায়গঞ্জের ভগৎগাঁ এলাকায়। তার অভিযোগ প্রতিবেশীর শুকাতে দেওয়া প্যান্ট ফেলে দিয়েছে তার ছেলে, এমন অভিযোগ তুলে ওই অভিযুক্ত ছেলেকে শনিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি আটকে রাখে প্রতিবেশী। প্রতিবাদ করতে গেলে দিলীপ বাবুর স্ত্রী সুচিত্রা দাস কে প্রাণে মারার চেষ্টা হয়