মা বাবার সঙ্গে বাইকে চড়ে যাওয়ার সময় মর্মান্তিক পরিণতি হল দু’বছরের শিশুর। মঙ্গলকোটে বাদশাহী সড়কের নতুনহাট হাসপাতাল মোড়ের কাছে লরির চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুটির। এই ঘটনায় বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গিয়েছে, মৃত শিশুটির নাম অনিমেষ মাঝি। এদিন মঙ্গলকোটের বাগদিপাড়ার বাসিন্দা বিধান মাঝি তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে বাইকে চড়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন।