রায়গঞ্জ: রায়গঞ্জ ডালখোলা, রায়গঞ্জ ইটাহার - গাজল রেল প্রকল্পের কাজ ফের শুরুর অনুমোদন, সামাজিক মাধ্যমে ঘোষণা রায়গঞ্জের সাংসদের
রায়গঞ্জ ডালখোলা, রায়গঞ্জ ইটাহার গাজল রেল প্রকল্পের কাজ ফের শুরুর অনুমোদন, সামাজিক মাধ্যমে ঘোষণা রায়গঞ্জের সাংসদের। মঙ্গলবার বিকালে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠির মাধমে জানিয়েছেন, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এর ২৮ শে জানুয়ারী ২০২৫ এর আবেদনের ভিত্তিতে রেল দফতর ফের ওই রেলপথ তৈরীর অনুমোদন দিয়েছে৷ সাংসদ কার্তিক চন্দ্র পাল আরও বলেন, রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেন চালু করার পর এটা,একটা বড় ঘোষনা।