ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং সূচনা প্রেনিওর ব্যবসায়িক কেন্দ্রের সহযোগিতায় পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের চড়িদা গ্রামে আজ বুধবার বিকেল চারটা নাগাদ অনুষ্ঠিত হল মহিলা উদ্যোক্তা দিবস। ছৌ মুখোশ শিল্পের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এই গ্রাম। এলাকার হস্তশিল্পে যুক্ত মহিলা মুখোশ শিল্পীরা দিনটি উদযাপনে সামিল হয়। অনুষ্ঠানের শুরুতে মহিলা মুখোশ শিল্পীরা কেক কেটে উদ্যোক্তা দিবসের সূচনা করেন। তাঁরা নিজেদের জীবনের সংগ্রাম, ব্যবসায়িক অভিজ্ঞতা, বাজারে চা