গোসানীমারী ২ ও মাতালহাট এর বিভিন্ন বুথে গিয়ে স্থানীয় দের SIR এনুমারেশন ফর্ম পূরণ করলেন বিধায়িকা। রবিবার দুপুর দুটো নাগাদ সিতাই বিধানসভার বিধায়িকা সংগিতা রায় তিনি বিভিন্ন বুথে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় তাদের SIR এনুমারেশন ফর্ম নিজে হাতে পূরণ করে দেন। এছাড়াও সকলকে SIR নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।