বোলপুর থানার অন্তর্গত যোজ্ঞীনগর গ্রামের বাসিন্দা শাজাহান শেখ ওরফে সম্রাটের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গতকাল গভীর রাতে পালুন্দি হাই মাদ্রাসার সামনে আশঙ্কাজনক অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ওটিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাকা এনামুল শেখের অভ