কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ৪/৫৪ নং বুথে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় দু’জন জীবিত ভোটারের নাম মৃত হিসেবে দেখানো হয়েছে। ওই দু’জন হলেন অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারী। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।