এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে এসেছে শামুকতলা থানার পুলিশ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ এমনটাই জানা গেছে পুলিশের কাছ থেকে। গৃহবধুর বয়স ২৪ বছর তার নাম মেরিলা হাঁসদা। শামুকতলা থানা সংলগ্ন এলাকাতেই তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে নিজের বাড়িতেই তিনি আত্মহত্যা করেছেন বুধবার রাতে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।