নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। আর সেই ঘোষণার পর থেকেই NRC আতঙ্কে ভুগছিলেন পানিহাটির মহাজ্যোতি নগরের বাসিন্দা প্রদীপ কর (৫৭)। মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশেই মেলে একটি চিরকুট, তাতে লেখা, “আমার মৃত্যু এনআরসির জন্য।” এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।