রাজ্যজুড়ে SIR আবহের মধ্যে তৃণমূল কংগ্রেস নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলীয় নির্দেশিকা অনুযায়ী এলাকায় এলাকায় করা হচ্ছে ভোট রক্ষা শিবির ও এস আই আর সহায়তা কেন্দ্র। বৃহস্পতিবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার কৃষ্ণনগর ২ নং ব্লকের নওপাড়া ২ নং অঞ্চলে SIR সহায়তা কেন্দ্র ও বাংলার ভোট রক্ষা শিবিরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ সেই ছবি উঠে এলো।