বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বর হতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার দুপুর তিনটে নাগাদ বর্ধমান স্টেশনের পার্সেল অফিসের পাশে অসুস্থ-অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন বর্ধমান সদর থানায় খবর দেয়। বর্ধন থানার পুলিশ এসে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন