পশ্চিমবাংলার প্রশাসন নীরব চুপ, লোকপারা থেকে এমনই মন্তব্য ময়ূরেশ্বর ৪ নম্বর BJP মন্ডল সভাপতি সুকান্ত মন্ডলের। প্রসঙ্গত দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে পরদিনই বীরভূমে প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে প্রায় ২০ হাজার জিলেটিন স্টিক। ঘটনাটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সংকেতপুর গ্রামে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।