বালি পাচার রুখল মাড়গ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মাড়গ্রাম এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচটি চায়না ভ্যান আটক করে পুলিশ। ওই ভ্যানগুলিতে অবৈধভাবে বালি বহন করা হচ্ছিল বলে জানা গেছে। ভ্যানচালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।