আগামী ২৫ শে নভেম্বর কুচবিহারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি র্যালি করবেন। মূলত এই র্যালিকে সর্বাঙ্গীণ সাফল্যমন্ডিত করার পাশাপাশি SIR নিয়ে কোচবিহার এক নং ব্লকের জিরানপুর ও দেওয়ানহাটে বৈঠক অনুষ্ঠিত হয় তৃণমূলের। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল কাদের হক সহ গ্রাম পঞ্চায়েত প্রধান,উপপ্রধান ও অঞ্চল নেতৃত্বরা।