ছট পূজা উপলক্ষে জলপাইগুড়িতে সন্ধ্যা আরতির আয়োজন ছট ভক্তদের। ছট পুজোর প্রথম দিনে সোমবার বিকেলে সূর্যাস্তের পর জলপাইগুড়িতে ছট ভক্তরা এদিন সন্ধ্যা আরতি, পুজো অর্চনায় ব্রত হয়েছেন। ছট মায়ের আরাধনায় শহরের দিনবাজার এলাকার মহিলারা নিজ বাসস্থানে বিশেষ মেতে উঠেছেন। ছট মায়ের সংকীর্তনের মধ্য দিয়ে স্বামী,সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় মহিলারা ছটের আরাধনার ব্রত হয়েছেন।