পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের উদ্যোগে এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ–এর ব্যবস্থাপনায় আয়োজিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড-এর রাজ্য স্তরে ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করলো বীরভূমের কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়। জেলা স্তরে প্রথম ৫০ জনের তালিকায় জায়গা করে নেওয়ার পর এবার রাজ্যের তালিকায় ১৯তম স্থান অধিকার করেছে সৈকত নায়েক ও ২০তম স্থানে রয়েছে অদ্রিজ দত্ত।দু’জনেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আজ বৃহস্পতিবার প্রকাশিত সর।