ছট পূজাকে ঘিরে খড়গপুর শহরে চলছে জোর কদমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। খড়গপুর মিউনিসিপালিটির উদ্যোগে শহরের বিভিন্ন ঘাট ও রাস্তা পরিষ্কার রাখা হচ্ছে। জলাশয় গুলি থেকে বিসর্জন হওয়া প্রতিমার কাঠামো তুলে সরানো হচ্ছে। আজ রবিবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ সেই কাজ পরিদর্শনে আসেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ।