তৃণমূলের দুর্নীতির অভিযোগ তুলে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান খড়্গপুরে। আজ সোমবার খড়গপুর গ্রামীন বিধানসভার খেলাড় অঞ্চলের যুব তৃণমূলের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান তৃণমূল ব্লক সদস্য সুশান্ত দেবনাথ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ খড়্গপুরে বিজেপির জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেন এই নেতা।