অবশেষে পুঞ্চা কৃষক বাজারের স্টল বন্টনের প্রক্রিয়া শুরু হলো।সোমবার বেলা ১১ টা নাগাদ পুঞ্চা কৃষক বাজারে স্টল প্রাপকদের স্টল গুলি বন্টন করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।ছিলেন পুঞ্চা ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিকেরা।পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস জানান,মোট ৪০ টি স্টল রয়েছে,তার মধ্যে চারটি স্টল আগে থেকেই খোলা ছিল। এবার বাকি স্টল গুলিও বন্টনের মাধ্যমে খুলে দেওয়া হবে। এতে কৃষক বাজার সচল হবে।