পাড়া ব্লক এলাকায় জোর কদমে চলছে এস আই আর এর কাজ । বি এল ও রা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ করছেন। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের জয়েন্ট বিডিও রানা ঘোষ,ই আর ও অমিত গায়েন সরজমিনে গিয়ে পরিদর্শন করলেন। এদিন পাড়া ব্লকর দুবড়া, দেউলী,বহড়া এলাকায় বি এল ও দের কাজ পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষ ভোটার দের সাথে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন তারা।