গীতালদহ হরিরহাট ৫২তম রাসমেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ এই রাসমেলা শুভ উদ্বোধন করেন তিনি। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই রাসমেলা সুষ্ঠভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন।