রবিবার দুপুরে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সাঁকরাইলের কেশিয়াপাতা এলাকায় SIR ও খসড়া ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সংশ্লিষ্ট সমস্ত PERS ও BLA2 দের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়।এই সভায় ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের নাম যাতে সঠিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে, সে বিষয়েও দিকনির্দেশ দেওয়া হয়।