শালবনির রায়গড় বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। সালবনির চুয়াশোল হরিমন্দিরে আজ রাত্রে প্রায় নটা নাগাদ আয়োজন করা হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন সালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজীব ফৌদার, রায়গর ও চুয়াশোল বুথের পঞ্চায়েত সদস্যরা এবং অন্যান্য অতিথিবৃন্দরা। এদিন গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় কালীপূজো উপলক্ষে শীতবস্ত্র।