হরিণঘাটা পৌরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে সোমবার সারাদিনব্যাপী এস আই আর এর ফরম বিতরণ করলেন বিএলওরা, তাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ ২। একদিকে রাজ্যজুড়ে এস আই আর ফরম ফিলাপ নিয়ে ভীতিতে সাধারণ মানুষ। তাই এস আই আর ফরম ফিলাপ করতে সাহায্য করছে রাজনৈতিক দলগুলি। হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই উদ্যোগ। হরিণঘাটার বিভিন্ন জায়গাতেই করা হয়েছে সহযোগিতা কেন্দ্র। সোমবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো